ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

কারাগারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ, ইতালিতে চালু হলো ‘সেক্স রুম’

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৩:০৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৩:০৮:১৩ পূর্বাহ্ন
কারাগারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ, ইতালিতে চালু হলো ‘সেক্স রুম’ কারাগারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ, ইতালিতে চালু হলো ‘সেক্স রুম’
ইতালির আমব্রিয়া প্রদেশের তেরনি শহরের একটি কারাগারে প্রথমবারের মতো চালু হয়েছে কারাবন্দিদের জন্য ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’, যা স্থানীয়ভাবে ‘সেক্স রুম’ নামে পরিচিতি পেয়েছে।

গত শুক্রবার (১৪ জুন) এই কক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এদিনই এক কারাবন্দি তার নারী সঙ্গীর সাথে এই বিশেষ কক্ষে একান্ত সময় কাটানোর সুযোগ পান।

ইতালির সাংবিধানিক আদালতের একটি ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছিল যে, কারাবন্দিদেরও তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীদের সাথে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এর আগে থেকেই ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডসের মতো অনেক দেশেই কারাবন্দিদের জন্য এ ধরনের ‘কনজুগাল ভিজিট’ অনুমোদিত।

আমব্রিয়ার কারাবন্দিদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, "আমরা খুব খুশি। সবকিছু বেশ ভালোভাবে হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি।" তিনি আরও জানান, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ ছিল এবং এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতেও এই সুযোগ অব্যাহত থাকবে।

বিচার মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব কারাবন্দিকে এই সুযোগ দেওয়া হবে, তারা দু'ঘণ্টার জন্য একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে পারবেন। কক্ষটিতে একটি বিছানা ও শৌচাগার থাকবে। নিরাপত্তার স্বার্থে কক্ষের দরজা খোলা রাখা হবে, যাতে জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে।

এই উদ্যোগকে কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং ইতালির বিচার ব্যবস্থায় এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক