ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান

ভোলাহাটে সাপের কামড়ে একই দিনে ২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৮:৩৭:২০ অপরাহ্ন
ভোলাহাটে সাপের কামড়ে একই দিনে ২ জনের মৃত্যু ভোলাহাটে সাপের কামড়ে একই দিনে ২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেড়েছে সাপের কামড়ে একই দিনে এক এলাকায় দুই জনের মৃত্যু হয়েছে।

গত শনিবার (৪ অক্টোবর) বিকালে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে ধানের জমির পাশে সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মোঃ আজিজুল হক (৪৮) এর পায়ে কামড় দেয় বর্তমান সময়ের আতঙ্ক বিষাক্ত রাসেলস ভাইপার। তিনি রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে শনিবার দিবাগত রাত ২ টার দিকে পাশের গ্রাম আলালপুর ক্যাম্প পাড়া মোঃ আওকাত আলীর ছোট ছেলে মোঃ রানাউল ইসলাম (৩১) কে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকাতে তার মৃত্যু হয়।

গত সপ্তাহখানেক আগে পাশের গ্রাম হোসেনভিটা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ আনারুল হককে (৫২) সাপে কাটে। তিনি মাঠে ধানের জমিতে কাজ করা অবস্থায় তার পায়ে কামড় দেয় রাসেলস ভাইপার নামক বিষাক্ত সাপ। তিনি এখন চিকিৎসাধীন আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তার পরিবার।

এদিকে সাপ আতঙ্কে কেউ যেতে পারছেনা ক্ষেত খামারে। বিশেষ করে বিলের জমি এবং বরই পেয়ারার বাগান। এসব জায়গায় দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সহ বিলুপ্ত হওয়া অনেক প্রজাতির বিষধর সাপের। উপজেলার বিভিন্ন এলাকাতে সাপে কাটার অনেক খবর শোনা যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে গত এক মাসে সাপে কাটা রুগির সংখ্যা ৬ জন। ৪ জনকে এই হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারলেও ২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫