ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নীলফামারীতে এক মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ২০টি গ্রাম

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৪:২৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৪:২৩:৩২ অপরাহ্ন
নীলফামারীতে এক মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ২০টি গ্রাম ছবি: সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাত্র এক মিনিট স্থায়ী একটি ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ১৫ থেকে ২০টি গ্রাম।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ এই দুর্যোগে বিধ্বস্ত হয়েছে প্রায় তিন শতাধিক ঘরবাড়ি, আহত হয়েছেন অন্তত ৩০ জন এবং মারা গেছে দুটি গবাদি পশু।

ঘূর্ণিঝড়ের সময় গাছপালা উপড়ে সড়কে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি এলাকা। অতিরিক্ত বৃষ্টিতে কিছু সড়কও ধসে গেছে।

আহতদের মধ্যে ৫ জনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন-তাইফুল (৩০), তাসিন (২৫), রয়েল (৩০), মুলতান (৪০), আতিক (২২)। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘূর্ণিঝড়টি মূলত গাড়াগ্রাম ইউনিয়নের ২, ৩, ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে আঘাত হানে। ক্ষতিগ্রস্ত গ্রামের মধ্যে রয়েছে, বানিয়াপাড়া, মাঝাপাড়া, পুরান টেপা, নয়া টেপা, ডিসির মোড়, উত্তরপাড়াসহ অন্তত ২০টি গ্রাম।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, মাত্র এক মিনিটের এই ঘূর্ণিঝড়ে বড় ধরনের বিপর্যয় হয়েছে। অনেকের ঘরবাড়ি একেবারে ভেঙে গেছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন, কৃষি অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, এলজিইডি, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।

গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জোনাব আলী বলেন, গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি চলছে। বিদ্যুৎ ছিল না। তার মাঝেই রবিবার সকালে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়। মুহূর্তেই বাড়িঘর, গাছপালা সব উড়িয়ে নেয়।

তিনি জানান, অন্তত ৩শ থেকে ৫শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং রাস্তাঘাট ধসে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির কারণে ৩৫ হেক্টর জমির আগাম আলু, ১০ হেক্টর জমির ফুলকপি ও ২ হেক্টরের মুলা চাষ ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে মুলা ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ক্ষতির বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে সদর ইউনিয়নের মুন্সিপাড়া সড়ক ধসে পড়েছে এবং ডালিয়া সড়কে গাছ পড়ে যান চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। পরে কিশোরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছ সরিয়ে যোগাযোগ পুনরায় চালু করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ঝড়ের পর সড়কে পড়ে থাকা গাছপালা দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন