ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৪:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৪:১৮:৫৩ অপরাহ্ন
নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জানাতে সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।  এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদা খাতুন। সভাপতিত্ব করেন  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন  সহকারী  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক ফয়সাল আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা খাতুন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক