ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পিঠ-কোমরের ব্যথা নির্মূল হয় একটি বিশেষ আসনে, পদ্ধতি শেখালেন নিকিতা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৪:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৪:০৮:৫৬ অপরাহ্ন
পিঠ-কোমরের ব্যথা নির্মূল হয় একটি বিশেষ আসনে, পদ্ধতি শেখালেন নিকিতা ছবি: সংগৃহীত
পিঠের যন্ত্রণায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন অভিনেত্রী নিকিতা দত্ত। এর জন্য বহু দিন শয্যাশায়ী থাকতে হয় তাঁকে। ওষুধেও কাজ হয়নি তেমন ভাবে। নিকিতা জানিয়েছেন, পিঠ-কোমরের ব্যথা এতই ভোগাচ্ছিল তাঁকে যে, শুটিংয়ের কাজেও যেতে পারছিলেন না। সেই সময়ে ফিটনেস প্রশিক্ষকের পরামর্শ নিয়ে তিনি একটি বিশেষ আসন অভ্যাস করতে শুরু করেন। তাতেই কমে যায় যন্ত্রণা।

নিকিতার কথায়, নিয়মিত চক্রাসন অভ্যাস করে উপকার পেয়েছেন তিনি। শুধু পিঠ বা কোমরের ব্যথাই শুধু কমেনি, তাঁর ফিটনেসও অনেক বেড়ে গিয়েছে। সেই সঙ্গে পেটের বাড়তি মেদও ঝরেছে।

কতটা উপকারী চক্রাসন?

সংস্কৃতে ‘চক্র’ অর্থাৎ বৃত্তাকারে আবর্তন। পিঠ-কোমরের নমনীয়তা বজায় রাখতে, পেশির জোর বাড়াতে এই আসন অভ্যাস করার পরামর্শ দেন প্রশিক্ষকেরা। নিয়মিত এই আসন অভ্যাসে দেহের নিম্নাঙ্গের পেশি মজবুত হয় এবং হজমের সমস্যা থাকলে তা-ও নিয়ন্ত্রণে থাকে।

কী ভাবে করবেন?

১) প্রথমে ম্যাটের উপর টান টান হয়ে শুয়ে পড়ুন। শ্বাস-প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। এ বার ধীরে ধীরে হাঁটু ভাঁজ করুন। পায়ের পাতা যেন মাটি স্পর্শ করে থাকে।

২) এ বার দুই হাত ধীরে ধীরে উপরের দিকে প্রসারিত করুন। কনুই উল্টো দিকে ভাঁজ করে নিয়ে যান মাথার দু’পাশে। দু’হাতের তালু দু’কাঁধের তলায় রাখুন।

৩) পা এবং হাতের পাতার উপর ভর দিয়ে পুরো শরীরটাকে তুলতে হবে। মাথা যেন মাটি স্পর্শ করে থাকে।

৪) ধীরে ধীরে মাটি থেকে মাথা সরিয়ে নিন। ভাঁজ করা কনুই টান টান করুন। দু’পায়ের পাতায় চাপ দিয়ে গোটা শরীর উপর দিকে ধীরে ধীরে ঠেলুন। মাথা নীচের দিকে ঝুলবে।

৫) হাঁটু সামান্য ভাঁজ করে পায়ের পাতা টেনে নিয়ে যান হাতের তালুর কাছাকাছি। শরীরের ভঙ্গি যতটা সম্ভব বৃত্তাকার বা চাকার মতো যেন হয়।

৬) এই অবস্থানে থাকুন ১৫ থেকে ৩০ সেকেন্ড।

৭) আবার হাঁটু, কনুই ভাঁজ করে ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসুন। মাথা রাখুন মাটিতে। কোমর, পিঠ মাটি স্পর্শ করলে পা সোজা করে ছড়িয়ে দিন। দুই হাত রাখুন দেহের দু’পাশে।

চক্রাসন নিয়মিত অভ্যাস করলে থাইরয়েডের সমস্যা কমবে, হার্টের স্বাস্থ্য ভাল থাকবে, ফুসফুসের জোর বাড়বে। নিয়মিত চক্রাসন অভ্যাস করলে তা সন্তানধারণের পক্ষেও সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি