ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ

খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল’ বিপাশা

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল’ বিপাশা ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন বিপাশা বসু। তাঁকে এই চেহারায় মেনে
ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন বিপাশা বসু। তাঁকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্‌’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। দীর্ঘাঙ্গী কৃষ্ণা সুন্দরী তাঁর সৌন্দর্যে ও লাস্যে কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন। প্রথম দিকে এই ছবিতে কাজ করার অনুমতি ছিল না বিপাশার কাছেও। অভিনেত্রীর আপ্তসহায়ক ভেবেছিলেন, কেরিয়ারের মধ্যগগনে এসে এমন চরিত্রে অভিনয় করে নিজের বড় ক্ষতি করতে চলেছেন বিপাশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেছেন, “আমি তখন কেরিয়ারের মধ্যগগনে। সকলে বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছিলেন,‘তথাকথিত হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতিমধ্যেই।’ সকলে আমাকে ‘জিসম্‌’ ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন।”

কিন্তু বিপাশা কারও কথা শোনেননি। ছবির গল্প ভাল লেগে গিয়েছিল তাঁর। অভিনেত্রী বলেছেন, “আমার আপ্তসহায়ক ভেবেছিলেন, আমি হয়তো পাগল হয়ে গিয়েছি।” ছবিতে জন আব্রাহামের সঙ্গে বিপাশার উষ্ণ রসায়ন ছিল সেই সময়ের চর্চিত বিষয়। অভিনেত্রী মনে করেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল। প্রাপ্তবয়স্ক ছবি হলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম্‌’-এ অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

বিপাশার কথায়, “এই ছবির পরে নানা রকমের ছুঁৎমার্গ বদলে গিয়েছিল। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না— এই ধরনের ধারণা বদলে যায়। তাই এই ছবি অবশ্যই সেই সময়ে বহু বদল এনেছিল। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক