ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ: জয়শূন্য ব্রাজিলের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৩:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৩:২৩:৪৬ অপরাহ্ন
অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ: জয়শূন্য ব্রাজিলের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হলো ব্রাজিলকে। গ্রুপ পর্বে একটিও জয় না পাওয়ায় টুর্নামেন্টের প্রথম রাউন্ডই হয়ে রইল তাদের শেষ গন্তব্য। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সি গ্রুপে ছিল ব্রাজিল। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন, মরক্কো ও মেক্সিকো। তবে সবাইকে অবাক করে দিয়ে পরের রাউন্ডে উঠেছে মরক্কো ও মেক্সিকো। তৃতীয় স্থান পাওয়া স্পেনও সেরা তৃতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।

ব্রাজিল টুর্নামেন্ট শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২–২ ড্র দিয়ে। এরপর মরক্কোর বিপক্ষে ২–১ গোলের পরাজয় তাদের অবস্থান কঠিন করে তোলে। তবুও দ্বিতীয় স্থান বা সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনা টিকে ছিল।

কিন্তু শনিবার রাতে স্পেনের বিপক্ষে ১–০ গোলের হার সেই আশাও শেষ করে দেয়। ম্যাচের ৪৭ মিনিটে ব্রাভোর একমাত্র গোলেই নির্ধারিত হয় ফলাফল। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা সেলেসাওরা সমতায় ফিরতে ব্যর্থ হয়। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

অন্যদিকে ডি গ্রুপে আর্জেন্টিনা দারুণ ছন্দে ছিল। তিন ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সারকোর জোড়া গোল এবং সুবিয়াব্রের সাফল্যে প্রথম ম্যাচে কিউবাকে হারায় তারা। এরপর সারকো, পেরেজ, সুবিয়াব্রে ও আন্দিনোর গোলে অস্ট্রেলিয়াকে ৪–১ ব্যবধানে পরাজিত করে। সর্বশেষ ম্যাচে গোরোসিতোর আত্মঘাতী গোলে ইতালিকে হারিয়ে নিশ্চিত করে গ্রুপ শ্রেষ্ঠত্ব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত