ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৩:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৩:১৩:১৮ অপরাহ্ন
ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার ফাইল ফটো
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল পৌনে ৯টার দিকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, ওমর ফারুকের বাড়ি হাজারীবাগের বউবাজার ট্যানারির মোড় এলাকায়। তিনি মাছ ব্যবসায় তাঁর বাবাকে সহায়তা করতেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিল বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই খলিল আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, সকালে ওমর ফারুক ধানমন্ডি লেকে ঘুরতে গিয়েছিলেন। তবে তিনি নিজে পানিতে পড়ে গেছেন, নাকি কেউ ফেলে দিয়েছে—এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি