ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

খুদে থাইরয়েডে আক্রান্ত নয় তো? ৫ উপসর্গ দেখলেই চিকিৎসকের পরমর্শ নিতে হবে

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৩:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৩:০২:০৮ অপরাহ্ন
খুদে থাইরয়েডে আক্রান্ত নয় তো? ৫ উপসর্গ দেখলেই চিকিৎসকের পরমর্শ নিতে হবে ছবি: সংগৃহীত
জন্মগত রোগ হলেও বেশির ভাগ ক্ষেত্রে জন্মের ঠিক পরেই সমস্যাটা কোথায়, তা বোঝা যায় না। কিন্তু সেই সমস্যার জেরে ভুগতে হয় আজীবন। থাইরয়েড গ্রন্থি থেকে হরমোনের নিঃসরণ স্বাভাবিক না হওয়ায় শারীরিক বা মানসিক বৃদ্ধি, পিছিয়ে থাকে সবটাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ (সিএইচ)।

চিকিৎসকেরা জানাচ্ছেন, থাইরো হরমোনের ত্রুটির কারণেই এই রোগ দেখা যায়। স্বাভাবিক ভাবে থাইরয়েড গ্রন্থি থাকে মানবদেহের গলায়। কিন্তু যাঁদের থাইরয়েড গ্রন্থি জিভের তলায় বা অন্য অংশে থাকে, তাঁরাই এই সমস্যায় আক্রান্ত হন। আবার গ্রন্থিতে সঠিক পরিমাণ হরমোন উৎপাদন না হলেও এই সমস্যা দেখা দেয়।

সন্তানধারণের প্রথমিক পর্যায়ে ভ্রূণ অবস্থাতেই এই গ্রন্থি তৈরির কাজটি শুরু হয়ে যায়। অনেক শিশুর শরীরে জন্ম থেকেই থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বহু শিশুর আবার থাইরয়েড গ্রন্থি পরিণত হয় না। অপরিণত থাইরয়েড গ্রন্থি শরীরে পর্যাপ্ত থাইরয়েডের জোগান দিতে পারে না। নবজাতকদের থাইরয়েড হওয়ার কারণ বেশির ভাগটাই বংশানুক্রমিক। তা ছাড়া, শরীরে আয়োডিনের অভাবের কারণেও এই রোগ হতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে।

কী কী লক্ষণ দেখে বুঝবেন, আপনার শিশুর আদৌ থায়েরয়েড রয়েছে কি না

১) শিশু খুব ঘুমোচ্ছে এবং মোটেই খেতে চাইছে না।

২) হাইপোথাইরয়েডের সমস্যা থাকলে জন্মের পর জন্ডিসের সমস্যা প্রকট হয়। এ ক্ষেত্রে বাচ্চারা অনেক শারীরিক সমস্যায় বেশ কিছু দিন ভোগে।

৩) বাচ্চাদের ওজন হঠাৎ খুব বেড়ে গেলে সতর্ক হতে হবে।

৪) শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

৫) অনেক সময়ে জ্বর না থাকলেও শিশুর শরীরে কাঁপুনি দেখা যায়। শরীরে পেশির সক্ষমতা তেমন একটা দেখা যায় না।

তবে এ সব লক্ষণ থাকলেই যে আপনার শিশুর থাইরয়েডের সমস্যা রয়েছে, এমন নয়। তা হলেও সতর্ক থাকা ভাল। জন্মের সময়ে কোনও শিশুর থাইরয়েডের সমস্যা থাকলে তার স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে এক বার থাইরয়েড পরীক্ষা করিয়ে নেওয়াই শ্রেয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক