ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪ সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নেপালে বন্যা-ভূমিধসে ২২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০২:৫৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০২:৫৫:২২ অপরাহ্ন
নেপালে বন্যা-ভূমিধসে ২২ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
নেপালে জেন-জি আন্দোলন স্তিমিত না হতেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে দেশটি। টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ৩৬ ঘণ্টায় নেপালের বিভিন্ন অঞ্চলে ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। প্রবল বৃষ্টির কারণে নেপালের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমার অতিক্রম করায় এ দুর্যোগের সৃষ্টি হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানান, ভারতীয় সীমানা সংলগ্ন পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজন এবং পূর্বাঞ্চলীয় উদয়পুর জেলায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

রবিবার (৫ অক্টোবর) দেশটির হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি বিভাগ জানিয়েছে, বাগমতী, সুন কোশি, অরুণ, তামোর, কোশি, বুড়িখোলা (সুনসারি) এবং বিরিং খোলা (ঝাপা) নদীগুলোর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব নেপালের কোশি নদী, যা প্রায় প্রতিবছর ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যা সৃষ্টি করে তা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে সড়ক ও সেতু ভেসে গেছে। এতে শত শত যাত্রী বিভিন্ন স্থানে আটকে পড়েছেন।

কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, তবে আন্তর্জাতিক ফ্লাইট এখনো স্বাভাবিকভাবে রয়েছে।

টানা বৃষ্টিপাত আরও ভূমিধস ও বন্যার আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের সতর্ক নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪