ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০

শিক্ষিকাকে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০২:৪২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০২:৪২:৩৪ অপরাহ্ন
শিক্ষিকাকে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ প্রতিকী ছবি
ভারতে এক শিক্ষিকাকে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল। গুরুগ্রামের এই ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা সকলেই জিমের প্রশিক্ষক। তাঁদের আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ।

২৯ বছরের নির্যাতিতা গুরুগ্রামের বাসিন্দা। স্বামীর সঙ্গে সেখানে থাকেন তিনি। ওই শহরের একটি প্রতিষ্ঠানে বিদেশি ভাষা পড়ান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে একটি পার্টিতে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় তাঁর। তার পরে বেশ কয়েক বার দু’জনে দেখা করেন।

গত ১ অক্টোবর শিক্ষিকাকে ফোন করেন মূল অভিযুক্ত। তিনি নিজের এক বন্ধুর বাড়ির পার্টিতে তাঁকে ডেকে পাঠান। অভিযোগ, শিক্ষিকা সেখানে উপস্থিত হলে তাঁকে যৌন নির্যাতন করেন ওই যুবক। এর পরে যাঁর বাড়ি, সেই যুবক এবং আরও দু’জন তাঁকে ধর্ষণ করেন। পরের দিন সকালে থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। তার পরেই চার জনকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত হিমাচল প্রদেশের বাসিন্দা। দু’জন মহেন্দ্রগড় এবং এক জন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। পুলিশের মুখপাত্র সন্দীপ কুমার জানিয়েছেন, এফআইআর রুজু করে এই ঘটনার তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়