ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

দক্ষিণাঞ্চলের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০২:৩০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০২:৩০:২৫ অপরাহ্ন
দক্ষিণাঞ্চলের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ছবি: সংগৃহীত
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে খুলনা থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলায় সোমবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি সংগঠন। রোববার (৫ অক্টোবর) এর মধ্যে এসব দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দেয়া হয়েছিলো। বিভিন্ন দাবিতে এরই মধ্যে সংগঠনগুলো একাধিক সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশও পালন করেছে।

খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার অন্তত ২০ রুটে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। রুটগুলোর মধ্যে খুলনা-বাগেরহাট, খুলনা মোংলা, খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-পিরোজপুর, বাগেরহাট থেকে এসব জেলার রুট উল্লেখযোগ্য।
 
বাস মালিক সূত্রে জানা যায়, অবৈধ অনুমোদনহীন বিআরটিসি গাড়ি চলাচল বন্ধ, সড়ক-মহাসড়কে সরকার ঘোষিত ইজি বাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন, চলাচল বন্ধ, দূরপাল্লা পরিবহনে উপজেলায় মাত্র একটি কাউন্টার রেখে অন্যগুলো অপসারণের দাবি জানিয়ে আসছে। খুলনার রূপসায় সংবাদ সম্মেলন করে গত ১৪ সেপ্টেম্বর এসব দাবি জানায় বাস মালিক সমিতির একাধিক সংগঠন। দাবি মানার জন্য তারা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিলো। নির্ধারিত সময়ে দাবি না মানায় আবারও আন্দোলনে নামে সংগঠনগুলো। শনিবার এসব দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করে বাস মালিক সমিতি। দাবি মানতে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
 
এদিকে খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে খুলনা মোটর বাস মালিক সমিতি। রোববার সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস এক বিবৃতিতে এ সংহতি জানান।

রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম জানান, মহাসড়কে অবৈধ যান চলাচলের জন্য দুর্ঘটনা বাড়ছে। বিভিন্ন সড়কে বিআরটিসির অবৈধ কাউন্টার ও অবৈধ বিআরটিসি বাসের জন্য মালিকদের ব্যবসা বন্ধের উপক্রম। এ অবস্থায় আমাদের দীর্ঘদিনেরে দাবিগুলো নিয়ে আমরা সরকার ও বিভিন্ন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাচ্ছি না। আজকের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্ট কালের ধর্মঘটে যাবে ৫ জেলার বাস মালিকদের ৯ সংগঠন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা