ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

বিশ্ব শিক্ষক দিবস আজ: শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০১:৩৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০১:৩৩:২৬ অপরাহ্ন
বিশ্ব শিক্ষক দিবস আজ: শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বিশ্ব শিক্ষক দিবস আজ: শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান
আজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবিস্মরণীয় অবদানকে স্মরণ ও সম্মান জানানোর জন্য প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে এই দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো—‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশও সারাবিশ্বের সঙ্গে দিবসটি উদযাপন করছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ আজ সকালে জাতীয় প্রেসক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ বছরের নীতিমালা অনুযায়ী, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত হচ্ছে। দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছিল।

১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এবং ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের সূচনা হয়। ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হয়ে আসছে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো শিক্ষক পেশাজীবীদের সম্মান জানানো এবং পরবর্তী প্রজন্ম যাতে শিক্ষকদের যথাযথ মর্যাদা দেয়, সেই বিষয়ে উৎসাহিত করা।

শিক্ষকদের এই বিশেষ দিনে, আসুন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের অসামান্য অবদানের জন্য সম্মান প্রদর্শন করি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন