ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক কালিহাতীর সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে রামেকে জেলা প্রশাসক নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার - ১৫ ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহসহ ছয় স্থানে প্রস্তুতি পরিদর্শন রাসিক প্রশাসকের কর্ণহার থানার মাদক কারবারী ইমরান গ্রেফতার ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ১০ পিতা পূত্রের ধর্ষণে বড়াইগ্রামে ৭ম শ্রেণীর মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর গ্রেফতার নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ফয়সাল কিম জং খুন হলে পর পর পরমাণু হামলা, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সংবিধানই পাল্টে ফেলল উত্তর কোরিয়া! নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা

হারুন হত্যা মামলার প্রধান আসামি ভাগ্নে শাহিন আলম নওগাঁ থেকে গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০১:১৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০১:১৭:৫৮ অপরাহ্ন
হারুন হত্যা মামলার প্রধান আসামি ভাগ্নে শাহিন আলম নওগাঁ থেকে গ্রেপ্তার হারুন হত্যা মামলার প্রধান আসামি ভাগ্নে শাহিন আলম নওগাঁ থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই থানায় চাঞ্চল্যকর হারুন হত্যা মামলার প্রধান আসামি, নিহত হারুনের ভাগ্নে শাহিন আলমকে নওগাঁ জেলার পত্নীতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। 

নিহত মোঃ হারুন একজন প্রবাসী ছিলেন এবং চলতি বছরের (৩০ এপ্রিল) তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। দীর্ঘ দিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে ভিকটিমের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই গত (৯ জুলাই) নিহত হারুনের বোন শাহেনা বেগমের বসতঘরের চালের পানি ভিকটিমের বাড়ির উঠানে পড়ে স্যাঁতসেঁতে অবস্থা তৈরি হয়। এই সমস্যা সমাধানের জন্য ভিকটিম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডাকলে ভাগ্নে শাহিন আলমের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে ভাগ্নে শাহিন আলম এবং তার অন্যান্য সহযোগীরা তাদের বসতঘর থেকে দেশীয় ধারালো অস্ত্র, ছুরি এবং লোহার রড নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এতে হারুন গুরুতর রক্তাক্ত জখম হন এবং হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমের পরিবার হারুনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৯, তারিখ ১৩ জুলাই ২০২৫ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-৭, চট্টগ্রামের। নজরদারির একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার ১নং এজাহারনামীয় প্রধান আসামি শাহিন আলম নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-০৫ এর একটি যৌথ অভিযানিক দল নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহিন আলম (৩০), পিতা-মোঃ হালিম, সাং-মধ্যম তালবাড়ীয়া, থানা-মিরসরাই, জেলা-চট্টগ্রামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার মিরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক