ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:৫৬:০৩ পূর্বাহ্ন
পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার
রাজশাহীর বাগমারায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ মোজাম্মেল হককে (৪০) মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। একাধিক পুলিশ সদস্যকে এ্যাসল্ট করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িত মোজাম্মেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার (অক্টোর বিকাল সাড়ে ৪টায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চক মিরপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এবং র‌্যাব-৪ এর যৌথ দল তাকে গ্রেফতার করে।

রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড় ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। ঘটনার পর স্থানীয় জনতা আমিরুলকে ধাওয়া করে আটক করে।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি দল আমিরুলকে হেফাজতে নিতে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় প্রায় ১০০০/১২০০ জন উত্তেজিত জনতা লাঠি ও ইটসহ পুলিশের উপর হামলা চালায়। তারা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশ সদস্যদের লাঠি ও ইট দিয়ে আঘাত করে জখম করে এবং হত্যাকারী আমিরুলকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়।

পরে সন্ধ্যা সোয়া ৭টায় জনতা ছিনিয়ে নেওয়া আমিরুলকে পরিকল্পিতভাবে লাঠি ও ইট দিয়ে এলোপাথাড়ি মারপিট করে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে দ্রæত ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব।

র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় আসামিদের গতিবিধি অনুসরণ করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড় ক্যাম্পের একটি অভিযানিক দল বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে গত ২০ মে থেকে ২ জন, ২ জুন নওগাঁর আত্রাই থেকে ১জন, ১৯ জুন নওগাঁর আত্রাই থেকে ১জন এবং ৯আগস্ট রাজশাহীর বাগমারা থেকে ১জনকে গ্রেফতার করে।

সর্বশেষ, শনিবার বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চক মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামি মোঃ মোজাম্মেল হককে গ্রেফতার করে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।

রবিবার সকালে গ্রেফতারকৃত মোজাম্মেল হককে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক