ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

​নোয়াখালীতে দিনমজুরকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন
​নোয়াখালীতে দিনমজুরকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ ​নোয়াখালীতে দিনমজুরকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ
নোয়াখালীর হাতিয়াতে চুরির অভিযোগে মোহাম্মদ জাফর (১৮) নামের এক কিশোর দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।  

শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে উপজেলার প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাফর  উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মোহাম্মদ জাকের হোসেনের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত ১০-১২দিন আগে বিএনপি নেতা সোহেলের বাড়িতে কাজ করেন জাফর। গত ৫দিন আগে বাড়ির মালিককে না জানিয়ে সেখান থেকে চলে যান। যাওয়ার  সময় তাদের আলমারির চাবি, মোবাইল চার্জার ও নগদ ১১শত টাকা নিয়ে যান। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল মাহমুদ। সেখানে জাফরের বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে তার বাবা চলে যায়।   পরে জাফরকে আটকে রেখে নির্যাতন করে তার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়।  

তবে অভিযোগ নাকচ করে দিয়ে অভিযুক্ত চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদ বলেন, স্থানীয় এনসিপির কয়েকজন নেতার সাথে আমার বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে আমাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার চেষ্টা করছে তারা। জাফরের বাবাকে খবর দিয়ে আনা হয়।

পরবর্তীতে সেখানে তার বাবা ছেলে রেখে চলে যান। পরে জাফরকেও তার বাবাকে নিয়ে আসার জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর কী হয়েছে, আমি জানি না। সকালে তার মৃত্যুর খবর শুনেছি
 
হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো.লেয়াকত আলী বলেন, প্রাথমিক ভাবে এটিকে হত্যাকান্ড মনে হচ্ছে। শরীরে কোন আঘাতের চিহৃ নেই। তবে ফাঁস দিয়ে মরলে রশির দাগ হবে চন্দ্রা আকৃতির। কিন্তু এই রশির দাগটা গোলাকার।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ