ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে! সবশেষ ২ মামলায়ও আইভীর জামিন বহাল হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি' লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব’ মেয়ে ত্রিশলাকে কী কারণে এমন হুমকি দিয়েছিলেন সঞ্জয়?

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:৪৪:৪৫ অপরাহ্ন
‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব’ মেয়ে ত্রিশলাকে কী কারণে এমন হুমকি দিয়েছিলেন সঞ্জয়? ‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব’ মেয়ে ত্রিশলাকে কী কারণে এমন হুমকি দিয়েছিলেন সঞ্জয়?
ঠাকুরদা- ঠাকুমা অভিনেতা। বাবাও অভিনেতা। মেয়ের ইচ্ছা ছিল সেই জগতেই পা রাখবেন। রিচা শর্মা ও সঞ্জয়ের একমাত্র কন্যা ত্রিশলা দত্ত। বরাবরই বাবা-মেয়ের সম্পর্কের বন্ধন বেশ শক্তপোক্ত। বেশ কয়েক বছর আগে মেয়ে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবার কাছে। তখনই বাবা সঞ্জয় বাধা দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব, যদি আমার মেয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেয়।’’

বেশ কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে অভিনেতাকে তাঁর মেয়েকে নিয়ে কী স্বপ্ন সে ব্যাপারে জিজ্ঞেস করতে সোজাসাপ্টা জানান, মেয়ে অভিনেত্রী হোন চান না তিনি। অধিকাংশ তারকা-সন্তানই বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। কেউ সাফল্য পান, কেউ পান না।

প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করেছেন। সঞ্জয় বলেন, “আমার মনে হয়, ত্রিশলা তাঁর কেরিয়ারে বেশ ভালই এগোচ্ছে। এই অভিনয় জগতে এসেই বা কী করবে। তা ছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।”

তাঁর বরাবর ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই (ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ চাকরি করুন। যদিও অভিনেতা কন্যার এফবিআই আধিকারিক হয়ে ওঠা হয়নি। এই মুহূর্তে আমেরিকায় সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন তিনি। ত্রিশলার অন্য পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সঞ্জয় সেই সাক্ষাৎকারে বলেন, ‘‘জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে আমি নিশ্চিন্ত। যথেষ্ট ভাল কেরিয়ার ওর।’’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের