ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব’ মেয়ে ত্রিশলাকে কী কারণে এমন হুমকি দিয়েছিলেন সঞ্জয়?

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:৪৪:৪৫ অপরাহ্ন
‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব’ মেয়ে ত্রিশলাকে কী কারণে এমন হুমকি দিয়েছিলেন সঞ্জয়? ‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব’ মেয়ে ত্রিশলাকে কী কারণে এমন হুমকি দিয়েছিলেন সঞ্জয়?
ঠাকুরদা- ঠাকুমা অভিনেতা। বাবাও অভিনেতা। মেয়ের ইচ্ছা ছিল সেই জগতেই পা রাখবেন। রিচা শর্মা ও সঞ্জয়ের একমাত্র কন্যা ত্রিশলা দত্ত। বরাবরই বাবা-মেয়ের সম্পর্কের বন্ধন বেশ শক্তপোক্ত। বেশ কয়েক বছর আগে মেয়ে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবার কাছে। তখনই বাবা সঞ্জয় বাধা দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব, যদি আমার মেয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেয়।’’

বেশ কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে অভিনেতাকে তাঁর মেয়েকে নিয়ে কী স্বপ্ন সে ব্যাপারে জিজ্ঞেস করতে সোজাসাপ্টা জানান, মেয়ে অভিনেত্রী হোন চান না তিনি। অধিকাংশ তারকা-সন্তানই বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। কেউ সাফল্য পান, কেউ পান না।

প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করেছেন। সঞ্জয় বলেন, “আমার মনে হয়, ত্রিশলা তাঁর কেরিয়ারে বেশ ভালই এগোচ্ছে। এই অভিনয় জগতে এসেই বা কী করবে। তা ছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।”

তাঁর বরাবর ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই (ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ চাকরি করুন। যদিও অভিনেতা কন্যার এফবিআই আধিকারিক হয়ে ওঠা হয়নি। এই মুহূর্তে আমেরিকায় সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন তিনি। ত্রিশলার অন্য পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সঞ্জয় সেই সাক্ষাৎকারে বলেন, ‘‘জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে আমি নিশ্চিন্ত। যথেষ্ট ভাল কেরিয়ার ওর।’’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত