ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু

জামায়াত নেতা শিশির মনির পূজা ও রোজাকে এক করে ইমানহারা হয়েছেন: হেফাজত আমির

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:২৪:৩২ অপরাহ্ন
জামায়াত নেতা শিশির মনির পূজা ও রোজাকে এক করে ইমানহারা হয়েছেন: হেফাজত আমির জামায়াত নেতা শিশির মনির পূজা ও রোজাকে এক করে ইমানহারা হয়েছেন: হেফাজত আমির
জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনির সম্প্রতি পূজামণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের তিব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে হেফাজতে আমির বলেন, মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদীবাদীরা সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না। ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে, জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমানহারা হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কী ইসলাম। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস উবাইদুল্লাহ ফারুক এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস, মুবাল্লিগে ইসলাম মুফতি জসিম উদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন করাচির জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি নূরুল হক (সাবেক এমপি)।

হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা এমরান সিকদার, মাওলানা আব্দুল্লাহ, মোরশেদ আলম, মাওলানা হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বয়ান পেশ করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা আবু তাহের নদভী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি মাহমুদ হাসান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মীর কাসেম, মাওলানা উসমান ফয়জী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা শফি, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মাওলানা আহমদ দীদার কাসেমী, মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, মাওলানা উসমান সাঈদী, মাওলানা জাফর আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি কুতুব উদ্দিন, ড. নূরুল আবসার আযহারী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দীন, মুফতি মাহমুদ হাসান গুনবী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদরিস নদভী, মুফতি আব্দুল আজিজ, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা ইবরাহীম, মাওলানা ইদরিস, আহসান উল্লাহ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতি রাশেদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আন

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা

রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা