ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ‘জিয়ারের চাল’ ও নগত টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড

ফের কুরুচিকর মন্তব্যের শিকার রুনা খান

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৯:৩৮ অপরাহ্ন
ফের কুরুচিকর মন্তব্যের শিকার রুনা খান ফের কুরুচিকর মন্তব্যের শিকার রুনা খান
দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে।

গত কয়েক বছরে বেশ কিছু ফটোশুটে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রুনা খান। এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কখনো রূপের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন, কখনো কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী। এবার ‘সূর্য দেবী’ রূপে ক্যামেরাবন্দি হয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন রুনা।

গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়ে ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র‍্যাম্প। এতে অংশ নেন রুনা। ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এই কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে ফটোশুটও করেন রুনা খান; সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া রুনা খান তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে সমালোচনা আরো উসকে দিয়েছেন। 
 
মাহফুজা সিদ্দিকা নামে একজন লেখেন, ছি ছি মানানসই হতে হবে তো।

কটাক্ষ করে মাকসুদা বেগম লেখেন, হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ঠুস। তবু তো কারো হয় না একটু খানি হুস। দিন দিন মানুষের বয়স বারে না কমে বুঝি না। সবাইকে সবকিছু দেখাতে পারলে, এই মহিলা মনে হয় খুশি। এটা ভাবে না সবাইকে সব জিনিস মানায় না। চকচক করিলে যেমন সোনা হয় না। বুড়ি ছুড়ি হতে চায়। সবকিছু দেখিয়ে। হায়রে মানুষের রুচি।

রুনা খানকে এমন পোশাকে দেখে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ছবিগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কি না! যদিও এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় বলে জানিয়েছেন রুনা খান নিজেই।

রুনা খান তার এসব ছবি নিজের ফেসবুকে পোস্ট করার আগেই তা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি এই অভিনেত্রী। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ