ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ছাত্রদল কর্মীকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৬:২২ অপরাহ্ন
রাজশাহীতে ছাত্রদল কর্মীকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে রাজশাহীতে ছাত্রদল কর্মীকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
রাজশাহীতে এক ছাত্রদল কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। 

গত শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মী রবিউল ইসলাম আশিক (২৪) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বুধপাড়া থেকে আশিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গভীর রাতে তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন।

আশিকের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি নগরীর বুধপাড়াসহ ৩০নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র পোস্টার-ব্যানার লাগানো হয়েছিল। এ সময় জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০নং ওয়ার্ড

উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দেন। রুবেল হোসেনের দাবি, ওই ঘটনার জের ধরেই শুক্রবার রাতে আশিককে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। 

তিনি আরও অভিযোগ করেন, শুধুমাত্র ছাত্রদল করার কারণেই জামায়াতের লোকেরা আশিকের ওপর হামলা করেছে।

আহত আশিকের বক্তব্য, শুক্রবার রাতে আশিককে রামেক হাসপাতালে ভর্তির পর রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন তার ফেসবুক থেকে লাইভ করেন। ওই লাইভে আহত আশিককে বলতে শোনা যায়, শুক্রবার রাতে তিনি বুধপাড়া মোড়ে বসে ছিলেন। এ সময় ৩০নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে গিয়ে একটি বাগানের মধ্যে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। 

এই হামলার নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা লিমন বলেন, শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে রাতে ও শনিবার সকালে জামায়াত নেতা সোহেল রানার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে মহানগরীর মতিহার থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মী আশিককে মারধরের ঘটনাটি তিনি রাতেই শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার