ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বিজয়ের সঙ্গে বাগদান হলো রাশমিকার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৫:১৮ অপরাহ্ন
বিজয়ের সঙ্গে বাগদান হলো রাশমিকার বিজয়ের সঙ্গে বাগদান হলো রাশমিকার
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরে ফেলেছেন। শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

এনডিটিভি জানায়, শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা বা বিজয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি রাশমিকার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে বাগদান বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দশেরা উপলক্ষে তিনি ঐতিহ্যবাহী পোশাক পরে tilak দেওয়া একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘হ্যাপি দশেরা মাই লাভস এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ‘থাম্মা’ ট্রেলার আর আমাদের গান আপনাদের এত ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা, মেসেজ, উত্তেজনা, সমর্থন সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলছে। শিগগিরই প্রমোশনে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।

এই পোস্টের পর থেকেই ভক্তদের সন্দেহ আরও ঘনীভূত হয় যে, ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রাশমিকা।

রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। তখন থেকেই তাদের জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

অন্যদিকে, পেশাগত দিক থেকে রাশমিকা এবার দেখা দেবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি ছবি থাম্মাতে, যেখানে তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। ছবিতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। এটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ।

অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার কিংডমএ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি