ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছাগল খুঁজে দেওয়ার কথা বলে প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:১৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:১৯:০২ অপরাহ্ন
ছাগল খুঁজে দেওয়ার কথা বলে প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণ ছাগল খুঁজে দেওয়ার কথা বলে প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই নারীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে পুলিশ আসামি তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। 

শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) তিন কিশোর ওই নারীকে ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন তিনি বিষয়টি তার মাকে জানান।

মামলার বাদী বলেন, আমার মেয়ের এক মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের সপ্তাহ না যেতেই যৌতুকের জন্য মেয়ের স্বামী তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করেন। এর পর থেকে আমার মেয়ে আমার বাড়িতে থাকে। এরই মধ্যে আমার মেয়েকে তিনজন মিলে ধর্ষণ করে। এখন আমি কার কাছে বিচার দিমু। আমার মেয়েটারে কে বিয়ে করবে?’

অভিযুক্ত কিশোরদের পরিবার দাবি করে, এ ঘটনার সঙ্গে তাদের ছেলেরা কোনোভাবেই জড়িত না। কী কারণে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে, তা তারা বুঝতে পারছে না।

আজ দুপুরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ বলেন, চুরি হওয়া ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে তিন কিশোর। ভুক্তভোগীর মায়ের করা মামলা আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে এবং তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১