ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দরিদ্র শিশুদের ফিতরা দেবেন যেভাবে বরিশালে শিশু রাইসা হত্যার ঘটনায় বাবা-ছেলে কারাগারে আমাকে সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন কোনও বাসনা নেই: ঋতুপর্ণা সেনগুপ্ত খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ রাজশাহী’তে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক

ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দিয়ে পদ হারালেন জামায়াত নেতা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:১৩:০৫ অপরাহ্ন
ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দিয়ে পদ হারালেন জামায়াত নেতা ফেসবুকে বিকৃত ছবি শেয়ার দিয়ে পদ হারালেন জামায়াত নেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহতের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

এর আগে, জামায়াত নেতা হাফেজ মো. ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এর জের ধরেই সকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া জানান, মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি আরও বলেন, মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অসাবধানতাবশত একটি বিকৃত ছবি শেয়ার করা হয়েছিল। পরে সেটি জেনে সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়। তিনি জানান ওই মোবাইল ফোনটি তার সন্তানরাও ব্যবহার করে, তারাও অসাবধানতাবশত ছবিটি শেয়ার করে থাকতে পারে।

শাহজাহান মিয়া বলেন, বিষয়টি জানার পর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করেন এবং শুক্রবার সকালে বসে সমাধানের কথা ছিল। কিন্তু তার আগেই জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়। ইউনিয়ন সভাপতির দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার পরও এ হামলা অত্যন্ত দুঃখজনক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু  নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার