ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রাণীশংকৈলে রাতের আঁধারে কিশোরী অপহরণ, মামলা নেয়নি ওসি: এসপির দ্বারস্থ ভুক্তভোগী পরিবার গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত

প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, যা ঘটল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৭:১১ অপরাহ্ন
প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, যা ঘটল প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, যা ঘটল
প্রেমের ফাঁদে ফেলে সাভারে মেহেদী হাসান নামে এক যুবককে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার ওই যুবককে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফুল (২৫), জয়নাল (২৫), কাওসার হোসেন কনক (২০) ও আনমনা ওরফে মোহনা।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর)  দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপহরণের শিকার মেহেদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মোহনা। পরে কৌশলে বৃহস্পতিবার বিকেলে মেহেদীকে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর ভুক্তভোগীর পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মোহনাসহ চারজনকে আটক করে এবং অপহরণের শিকার মেহেদী উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬

রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬