ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, যা ঘটল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৭:১১ অপরাহ্ন
প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, যা ঘটল প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, যা ঘটল
প্রেমের ফাঁদে ফেলে সাভারে মেহেদী হাসান নামে এক যুবককে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার ওই যুবককে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফুল (২৫), জয়নাল (২৫), কাওসার হোসেন কনক (২০) ও আনমনা ওরফে মোহনা।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর)  দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপহরণের শিকার মেহেদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মোহনা। পরে কৌশলে বৃহস্পতিবার বিকেলে মেহেদীকে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর ভুক্তভোগীর পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মোহনাসহ চারজনকে আটক করে এবং অপহরণের শিকার মেহেদী উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার