ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন হাসপাতালে

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:৫৩:৩৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন হাসপাতালে ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন হাসপাতালে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী সমাবেশ করায় আয়োজকদের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে হৃদয়, সাব্বির ও সাগর নামে ৩ যুবককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের রেলস্টেশন এলাকায় এ ঘটনা।

ভুক্তভোগীরা জানায়, পৌর শহরের পীরগঞ্জ রেলস্টেশনের আশপাশের এলাকায় ব্যাপকভাবে মাদকের বিস্তার লাভ করেছে। কয়েকজন মাদক ব্যবসায়ী দিন-রাত প্রকাশ্যে মাদক বিক্রি করছেন। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের বিস্তার রোধে স্টেশনপাড়ার কিছু যুবক জনসচেতনতা বাড়াতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দাবিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশনের পূর্ব পাশে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেন।

এতে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীলসহ অন্যরা সমাবেশে বক্তব্য দেন। 

সমাবেশ শেষে অতিথিরাসহ অন্যরা চলে গেলে আয়োজকদের ওপর হামলা চালায় এলাকার চিহ্নিত মাদক কারবারিরা। এতে বেশ কয়েকজন আহত হন। 

হামলার শিকার সাগর হোসেন জানান, কিছুদিন আগে তারা রেলস্টেশনের পশ্চিমে আরও একটি মাদকবিরোধী সমাবেশ করেন। সমাবেশের পর তখনও তাদের ওপর হামলা হয়েছিল। এ বিষয়ে তখন থানা প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। সেই ঘটনার ধারাবাহিকতায় এবারও তাদের ওপর হামলা করা হয়েছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। 

আহত হৃদয় জানান, তাদের ওপর হামলার ঘটনায় মাদক কারবারিরা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখনো হামলাকারী কোনো মাদক কারবারি গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হামলার ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে মাদক কারবারিদের পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার