ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্তানের জন্য বাবা-মায়ের দোয়া মায়ের প্রতি সম্মান জানানো সন্তানের জন্য নবীজির সুসংবাদ প্রতিদিন এক হাজার নেকি অর্জনের সহজ আমল রাণীশংকৈলের কৃতি সন্তান কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ

রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:৪১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:৪১:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট
রাজশাহীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। 

শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সমস্ত আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থ্যকর শহর আর পদ্মা নদীর পাড়েই আমাদের টেনিস কোর্ট। 

তিনি বলেন, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিকভাবে বহু বছর ধরে এই ভেন্যুটি ব্যবহৃত হচ্ছে। এ বছরেও অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে স্বাগত জানাচ্ছি।

এসময় সব খেলোয়াড় টেনিসের নিয়মকানুন মেনে খেলোয়াড়সুলভ আচরণ করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন দেশ হতে আগত খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং টেনিসপ্রিয় দর্শকরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে, এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চিন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়ার ৩৯ জনসহ মোট ৫৭ জন অনূর্ধ্ব-১৮ টেনিস খেলোয়াড়  অংশগ্রহণ করছে। ১০ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত