ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ দুটি বেসরকারি বিল প্রত্যাহার চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে 'ফিফানিক' বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা এবার সুখবর পেলেন মিশরের কোচ নগরীতে বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন জন্মদিনের কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা সারাদেশে যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পরিষ্কার করেছে ছাত্রদল বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়লো আল্লাহর কাছে যারা সবচেয়ে সম্মানিত মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুষ্টিয়া হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনার শিকার ব্যক্তির পা নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার দাদার পেছন পেছন গিয়ে স্রোতে ভেসে গেল শিশু আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী হিলিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অনশন

গাজায় আশ্রয়শিবির লক্ষ্য করে হামলা ইজরায়েলের, শিশু-সহ ৩১ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৪:১৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৪:১৭:১১ অপরাহ্ন
গাজায় আশ্রয়শিবির লক্ষ্য করে হামলা ইজরায়েলের, শিশু-সহ ৩১ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
গাজায় ইজরায়েলি হামলায় নতুন করে মৃত্যু হল একাধিক শিশু-সহ ৪৬ জনের। সোমবার ইজরায়েলের বিমানহানায় গাজায় ৪৬ জন নিহত এবং ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে একটি স্কুলে তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশুও। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তাদের।

গাজার স্থানীয় স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গাজা শহরের দারাজ এলাকার এক স্কুলে অস্থায়ী আশ্রয়শিবির তৈরি করা হয়েছিল। রবিবার গভীর রাতে সেখানে হামলা চালায় ইজ়রায়েল। সে সময় ঘুমিয়ে ছিলেন সকলে। মৃত্যু হয় ৩১ জনের। শুধু তা-ই নয়, ওই হামলায় ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার প্রধান ফাহমি আওয়াদ। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে এক বাবা এবং তাঁর পাঁচ সন্তানও রয়েছেন। তবে হামলার সপক্ষে ইজরায়েলি সেনার যুক্তি, ওই স্কুল থেকে নাশকতার ছক কষা হচ্ছিল। তাই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়।

ফাহমির কথায়, ‘‘স্কুলে পর পর তিন বার হামলা চালানো হয়েছিল। সে সময় সব মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুন লেগে তাঁদের জিনিসপত্রও পুড়ে যায়।’’ ওই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতেই দেখা গিয়েছে, আগুন নেভানো এবং পুড়ে যাওয়া জিনিসপত্রের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য ছোটাছুটি করছেন উদ্ধারকারীরা। অন্য দিকে, সোমবার গাজার শিফা হাসপাতাল জানিয়েছে, রবিবার রাতে একটি বাড়িতে হামলার ঘটনায় একই পরিবারের ১৫ জন সদস্যের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচ মহিলা এবং দুই শিশু রয়েছে।

রবিবারই গাজায় ইজরায়েলি হামলায় নতুন করে ২৩ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল স্থানীয় স্বাস্থ্য দফতর। মৃতদের মধ্যে ছিলেন সাংবাদিক এবং উদ্ধারকারী দলের এক ঊর্ধ্বতন কর্তাও। রবিবার গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসেইরাতে হামলা চালায় ইজরায়েলি সেনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জাবালিয়াতে বিমান হামলায় মৃত্যু হয় স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবুর। ২০২৩ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে এই নিয়ে ২০০ জন সাংবাদিকের মৃত্যু হল গাজ়ায়। যদিও রবিবারের হামলা নিয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী