ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

পুণ্ড্র ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৭:০১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৭:০১:১৬ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল পুণ্ড্র ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের প্রতিনিধিদল পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেছেন।

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে করেন তারা। ইউজিসি প্রতিনিধিদলে ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইঁয়া, সহকারী পরিচালক মো: কামরুজ্জামান।

ইউজিসি প্রতিনিধিদলকে ক্যাম্পাসে স্বাগত জানান পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, সকল ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ল্যাব, লাইব্রেরী ও শ্রেণিকক্ষ ঘুরে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সেমিনার কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এএইচএম গোলাম রসুল খান, সদস্য ইঞ্জি. হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, আয়শা বেগম, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বগুড়ার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও বর্তমান অবস্থা সম্পর্কে প্রশংসা করে তারা উল্লেখ করেন, পুণ্ড্র ইউনিভার্সিটি একটি স্থায়ী ক্যাম্পাসে সব প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, সমাজের উন্নয়ন এবং জ্ঞানচর্চায় পুণ্ড্র ইউনিভার্সিটি দক্ষ ও যোগ্য জনগোষ্ঠি তৈরিতে ইতিবাচক অবদান রাখছে ও ভবিষ্যতেও রাখবে।

তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং এসব কার্যক্রম সুষ্ঠূভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ইউনিভার্সিটিতে গবেষণা কার্যক্রমকে অধিক গুরুত্ব দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়কে শক্তভিত্তির উপর দাঁড় করানোর জন্য ইউজিসির সহযোগিতা সবসময় থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার