ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস
রাজশাহীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫।

আজ (৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বেলুন - ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সমস্ত আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থ্যকর শহর আর পদ্মা নদীর পাড়েই আমাদের টেনিস কোর্ট।

তিনি বলেন, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিকভাবে বহু বছর ধরে এই ভেন্যুটি ব্যবহৃত হচ্ছে। এ বছরেও অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে স্বাগত জানাচ্ছি।

এসময় সব খেলোয়াড় টেনিসের নিয়মকানুন মেনে খেলোয়াড়সুলভ আচরণ করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন দেশ হতে আগত খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং টেনিসপ্রিয় দর্শকরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে, এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চিন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়ার ৩৯ জনসহ মোট ৫৭ জন অনূর্ধ্ব-১৮ টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছে। ১০ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড