ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে দুই লাচ্ছা সেমাই উৎপাদন প্রতিষ্ঠানকে জরিমানা মতিহারে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক ধামরাইয়ে মোটরসাইকেল–সাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল, জামায়াতপন্থী সহকারী শিক্ষক কারাগারে ইরান যুদ্ধে তেল সংকটের শঙ্কা, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ এবার মার্কিন ট্যাঙ্কারে মিসাইল ছুড়ল ইরান! ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী রোজ ধর্ষণের হুমকি আর অশ্লীল মন্তব্য শুনে শুনে ক্লান্ত আয়েশা খান বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করে বিশ্বকাপে ফাইনালে কিউয়িরা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী খেলা বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ

আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৪:০৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৪:০৫:৪৯ অপরাহ্ন
আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের ছবি: সংগৃহীত
আজকের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল করা না হলে সচিবালয় অচল করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সেইসাথে সিএল ছুটি নিয়ে অফিস না করার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

সোমবার (২৬ মে) অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এখান থেকেই এমন ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা।

আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো শত শত কর্মকর্তা-কর্মচারী দফতরের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দেন। এ সময় সচিবালয়ে প্রবেশের প্রধান গেটগুলো বন্ধ করে দেয়া হয়। সেইসাথে, অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন ভবনের সামনে।

পরিষদের নেতারা জানান, নতুন অধ্যাদেশের কারণে চাইলেই কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেয়া যাবে। আপিলের সুযোগও নেই। তাই অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় কর্মবিরতির পাশাপাশি সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেন তারা।

এর আগে, গত তিন দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে গতকাল সন্ধ্যায় অধ্যাদেশ জারি করা হলে একে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে আজ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক

মতিহারে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক