ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

গ্রীন সিটি খ্যাত রাজশাহীর সুনাম রক্ষায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ও রিভার সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৪:৫৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৪:৫৭:৫৮ অপরাহ্ন
গ্রীন সিটি খ্যাত রাজশাহীর সুনাম রক্ষায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ও রিভার সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রীন সিটি খ্যাত রাজশাহীর সুনাম রক্ষায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ও রিভার সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাছের চাঁরা রোপণ করি, গ্রীন সিটি খ্যাত রাজশাহী মহানগরীর সুনাম ধরে রাখি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী বিজিবি ক্যাম্পের পাশে পদ্মার পাড়ে এবং কাজলা অক্ট্রয় মোড়ে অবস্থিত সরকারি বিভিন্ন পরিত্যাক্ত স্থানে এই বৃক্ষের চাঁরা রোপণ কর্মসূচি পালিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডেপুটি রেজ্রিস্ট্রার (এ্যাকাডেমিক সেকশন), আবু মোঃ তারেক, আরআরইউ সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী’র নেতৃত্বে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আরআরইউ এর সভাপতি আব্দুল মুগণী নীরো ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দীন। এছাড়াও, অক্ট্রয় মোড়, রেন্ট-এ কার ও মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জেলা বিএনপি নেতা মোঃ পিয়াস আলী, মতিহার থানা সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান মুন্টু, মোঃ মাসুম, ভ্যাদন, মোঃ কামাল হোসেন, মোঃ ঈদুল হোসেন এবং সেহের আলী।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন সম্রাট, মোঃ পারভেজ হোসেন, মিজানুর রহমান টনি, আবির শেখ, আব্দুল্লাহিল কাফি, আব্দুল্লাহিল সাফি, মাসুদ আলী পুলক, আকাশ সরকার , সারোয়ার জাহান বিপ্লব, তাহসীনুল আমীন রাহী, মোঃ বাবুল আখতার, জুবায়ের আলম রাজন, মোঃ সুমন, মোঃ রাজু, মোঃ মামুনুর রহমান কাচু এবং মোঃ রুবেল, মোজাম্মেল হক রনি, শ্রী প্রশান্ত কুমার সরকার উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক, এসআই মোঃ মিজান ও সঙ্গীয় ফোর্স এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। 

এই বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে এবং "গ্রীন সিটি" হিসেবে এর সুনাম অক্ষন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক