ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

অসৎ লোকের কাজ কর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৪:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৪:৪১:৫৫ অপরাহ্ন
অসৎ লোকের কাজ কর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব অসৎ লোকের কাজ কর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অসৎ লোকের কাজ কর্মে কখনো সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। দেশের ৪০ শতাংশ হচ্ছে জেন-জি, তারাই ৩৬ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। তারা আমাদের কাছে সুবিচার প্রত্যাশা করে।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ভ‚মিকা শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

নাসিমুল গনি বলেন, আমরা আমাদের নতুন প্রজন্মের চাহিদার মতো করে দায়িত্ব পালন করতে পারিনি। তারা যে সুবিচার চায় তা শুধু বিচারকদের বিষয় নয়, সিভিল সার্ভিসে যারা আছেন তাদের সবার জন্য এটা প্রযোজ্য। আর এ কাজের জন্য অ্যাটিচিউড সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি চাকুরি শুধু টাকা বানানোর মেশিন নয়, এটা হচ্ছে জনগণের প্রতি এবং স্রষ্টার প্রতি কর্তব্য পালন।

তিনি আরও বলেন, ১৮৭৮ সালে পুলিশ থানা প্রতিষ্ঠার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও ২৪ ঘণ্টা থানা গুলো সার্ভিস দিয়ে গেছে। কিন্তু ২৪ এর আন্দোলনের সময় এর ব্যত্যয় ঘটেছে। এ সময় মেধা ও দক্ষতার ঘাটতি ছিলনা, ঘাটতি ছিল আন্তরিকতার।

সুরা ছোয়াদের ২৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, আল্লাহ দাউদ (আ.) কে যেমন ভ‚খÐের প্রতিনিধি বানানোর কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টাও তেমনি প্রতিনিধি। আর আমরা যারা সরকারি লোক তারা উপদেষ্টার চোখ, হাত, পা হিসেবে কাজ করছি।

বিপ্লবের বিশালতা ও গভীরতা অনুধাবন করাতে সচিব তাঁর বক্তৃতার মাঝে কয়েকটি তথ্য চিত্র প্রদর্শন করেন। এ সময় তিনি অহংকার, হিংসা, লোভ, পরচর্চা, অন্ধ আনুগত্য পরিহার করে উদ্ভাবনী কার্যক্রম ও সুবিচার এবং সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার সহ বিভাগের আট জেলার কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড