ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি

পুঠিয়ায় দোকান চুরির হিড়িক, জিম্মি ব্যবসায়ীরা! পুলিশের ভূমিকা নিরব

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০২:০৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০২:০৪:৩৫ পূর্বাহ্ন
পুঠিয়ায় দোকান চুরির হিড়িক, জিম্মি ব্যবসায়ীরা! পুলিশের ভূমিকা নিরব পুঠিয়ায় দোকান চুরির হিড়িক, জিম্মি ব্যবসায়ীরা! পুলিশের ভূমিকা নিরব
‎‎রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রিমোহনী বাজারে নাফিস এন্টারপ্রাইজ নামে একটি অটোরিকশা ব্যবসা প্রতিষ্ঠানে আবারো চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে ৮টি তালা ভেঙে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। এর আগে একই প্রতিষ্ঠানে দুই দফায় চুরি হয়েছে।

‎ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, “চুরির পর থানায় অভিযোগ করতে গেলে ওসিকে পাইনি, বারবার ফোন করেও তেমন কথা হয়নি। পরদিন আবার গেলেও জিডি বা অভিযোগ কোনটাই নেয়নি ওসি। আগেও লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এখন মনে হচ্ছে আমরা চোরের কাছে জিম্মি।”

‎দোকানের কর্মচারী ফিরোজ হোসেন জানান, দোকানের আটটি তালা কেটে ভিতরের মালামাল নিয়ে গেছে চোরেরা। কাটা তালাগুলো পরে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়।

‎ত্রিমোহনী বাজারেই নয়, পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে বারবার চুরির ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের অভিযোগ, গত এক বছরে ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটলেও সেগুলোর কোনোটিরই সুরাহা করতে পারেনি পুলিশ। এতে অনেকে থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছেন।

‎এর আগে উপজেলার মেনগেটের সামনে মুদি দোকান, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইলেকট্রনিক্স শোরুম, বানেশ্বরে সাউন্ড সিস্টেম ও ধোপাপাড়া মোবাইল ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে চুরি হয়। কোথাও সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়া হলেও তদন্তে অগ্রগতি নেই। স্থানীয়দের দাবি, এলাকায় মাদকাসক্তির বিস্তার ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে।

‎পুঠিয়া বণিক সমিতির আহ্বায়ক মামুন হোসেন বলেন, “বাজারে ৬০০ দোকানের জন্য ৯ জন নাইট গার্ড থাকলেও একের পর এক চুরি হচ্ছে। থানায় অভিযোগ দিলেও ভুক্তভোগীরা কোনো সহযোগিতা পান না। ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

‎এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, “বাজার কমিটির সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, চোর ধরার চেষ্টা চলছে।”

‎স্থানীয়রা বলছেন চুরির ঘটনায় পুলিশের কোনো অগ্রগতি নেই। ফলে দিন দিন চক্রের ভয়েই জিম্মি হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪