ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের মুখে হাসি ফোটাচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৬:৪৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৬:৪৩:৫২ অপরাহ্ন
ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের মুখে হাসি ফোটাচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের মুখে হাসি ফোটাচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল
জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের মুখে হাসি ফোটাতে ২০০৭ সাল থেকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে যাচ্ছে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল। 

বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার গুরুত্ব তুলে ধরা হয়।

সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে সফলভাবে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াত বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত অনেক মানুষ সমাজে অবহেলা ও হাসির পাত্র হয়। বিনামূল্যে এই সার্জারির মাধ্যমে তাদের মুখে প্রকৃত হাসি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মÐল। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত

পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী এবং অ্যানেসথেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক