ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

পত্নীতলায় ইউপি চেয়ারম্যান মিন্টু’র দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৬:০৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৬:০৭:০৩ অপরাহ্ন
পত্নীতলায় ইউপি চেয়ারম্যান মিন্টু’র দাফন সম্পন্ন পত্নীতলায় ইউপি চেয়ারম্যান মিন্টু’র দাফন সম্পন্ন
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মৃত নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর (৫৮), প্রথম নামাজে জানাযা শুক্রবার দুপুর আড়ইটায় নজিপুর পাবলিক মাঠে এবং তার নিজ গ্রামের বাড়ি নজিপুর ইউপির পার্বতীপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা থানা বিএনপি'র সহ-সভাপতি এবং নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ফুটবলার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান ও আত্মীয়স্বজন সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার, দলীয় অঙ্গসংগঠন এবং ক্রীড়া প্রেমী মানুষ সহ এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এঘটনায় নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা, একই আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, পত্নীতলা সার্কেল এএসপি, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ, ইউপি চেয়ারম্যানগণ, দলীয় জেলা ও উপজেলা নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের মানুষ মৃতের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। হাবিবুর রহমান মিন্টুর প্রথম নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় এবং তার নিজ গ্রামের বাড়ি নজিপুর ইউপির পার্বতীপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন স¤পন্ন হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু মোটরসাইকেল যোগে মাছ শিকারে যাবার সময় নজিপুর-গগনপুর সড়কের গোড়হাড়িয়া নামক স্থানে গাছের গুড়ি বোঝাই একটি ভূটভূটি তাকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি