ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৪:৩১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৪:৩১:১৯ অপরাহ্ন
‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের ছবি- সংগৃহীত
পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

‘অপারেশন সিঁদুর ১.০’-এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, এরপর তা আর দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান।
 
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে এসব কথা বলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
 
তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না... এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না। 

‘পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে’, যোগ করেন ভারতীয় সেনাপ্রধান।
 
এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’ 
 
প্রসঙ্গত, স্যার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। স্যার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বন গঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল স্যার ক্রিক।
 
এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। 
 
রাজনাথ বলেন, ‘১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত - করাচি পৌঁছনোর রাস্তা স্যার ক্রিক দিয়েও যায়।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার