ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন আগামীকাল

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৩:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৩:৩৫:৩২ অপরাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন আগামীকাল রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন আগামীকাল
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। 

এ উপলক্ষে আজ শুক্রবার (৩ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্স মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। 

সাংবাদিকদের ব্রিফিংকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আগামী ০৪ থেকে ১০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের সর্বমোট ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন ম্যানেজার অংশগ্রহণ করবে। 

তিনি জানান, অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৪ জন বালক ও ০৭ জন বালিকা, ভারত হতে ০৬ জন বালক ও ০৪ জন বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ০৪ জন বালক, আমেরিকা হতে ০১ জন বালক, থাইল্যান্ড হতে ০৫ জন বালক, জাপান হতে ০১ জন বালক ও ০১ জন বালিকা, চীন হতে ০৪ জন বালিকা, মালদ্বীপ হতে ০২ জন বালিকা, চাইনিজ তাইপে হতে ০১ জন বালক, সিঙ্গাপুর হতে ০১ জন বালক এবং হংকং হতে ০১ জন বালক অংশগ্রহণ করবে। 

তিনি আরও জানান, আগামী ৪ থেকে ৫ অক্টোবর টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা অনুষ্ঠিত হবে এবং ৬ অক্টোবর থেকে বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে। এসময় সকলের সহযোগিতায় দেশের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, এ টুর্নামেন্টের খেলা উপভোগের জন্য কোনো দর্শনী ফি প্রদান করতে হবে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক