ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ওরশ থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:৫৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:৫৬:৩৯ অপরাহ্ন
ওরশ থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে  ওরশ থেকে তুলে নিয়ে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)।

ভুক্তভোগী তরুণীর পরিবারের অভিযোগ, ওই মেয়ে রাতের দিকে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরশে যান। রাতে প্রতিবেশী আসমত আলী ওই তরুণীতে ওরশ তাকে তুলে নিয়ে যান। পরে দয়াকান্দা খালপাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। 

মেয়েটির মা অভিযোগ করে বলেন, অনেক আকুতি করেও ধর্ষণের হাত থেকে বাচঁতে পারেনি প্রতিবন্ধী মেয়েটি। ঘটনার পর সে বাড়ি ফিরে বিষয়টি আমাদের জানায়। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দিয়েছি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ওই বাড়িতে ওরশের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয়। তবে এবার কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই অঘটন ঘটেছে।

ওরশের আয়োজক দেওয়ান শাহীন বলেন, আমার বাড়িতে ওরশের আয়োজন হয়েছে। কিন্তু সেখান থেকে তুলে নিয়ে কাউকে ধর্ষণের ঘটনা ঘটেছে কি-না তা আমি জানি না।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার