ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজাগামী শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:৩৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:৩৫:০৫ অপরাহ্ন
গাজাগামী শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক ছবি- সংগৃহীত
গাজায় ত্রাণ নিয়ে যাওয়া 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-র শেষ এবং একমাত্র সক্রিয় নৌযানটিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের অদূরে ইসরায়েলি কমান্ডোরা বলপূর্বক এই নৌযানটিতে প্রবেশ করে এবং সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 

পোলিশ পতাকাবাহী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র সর্বশেষ সক্রিয় জাহাজ ছিল 'দ্য ম্যারিনেট'। এই জাহাজে ছয়জন আরোহী ছিলেন, যাদের মধ্যে তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু অন্যতম।

লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক নৌযানটির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে।

এর আগে এক ভিডিও বার্তায় যাত্রীরা বলেন, 'আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।'

ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছিলেন, নৌবহরের ৪২টি জাহাজকে অবৈধভাবে আটকানো হয়েছে এবং আরোহীদেরও আটক করা হয়েছে, তবুও ম্যারিনেট পিছু হটছে না। ফ্লোটিলা আয়োজকরা ম্যারিনেটকে 'ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা'র প্রতীক হিসেবে আখ্যা দিয়েছিলেন। সূত্র: আল জাজিরা লাইভ

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার