ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:২০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:২০:০৬ অপরাহ্ন
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ছবি- সংগৃহীত
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের জোড়া হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করেছে টাইগাররা। এতে তিন ম্যাচের টি২০ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছিল। জবাবে তামিম ও ইমনের ব্যাটে ভর করে বাংলাদেশ ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। 

তামিম ৩৭ বলে ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৫১ ও ইমন ৩৭ বলে ৪টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করেন। 

উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ১০৯ রানের দুর্দান্ত সূচনা করেছিল। কিন্তু আফগান অধিনায়ক রশিদ খানের বোলিং তোপে হঠাৎ করেই ছন্দপতন হয়। রশিদ এক ওভারে তামিম ও সাইফ হাসানের (০) উইকেট তুলে নেন।

নিজের পরবর্তী ওভারে জাকের আলি (৬) ও শামিম হাসানকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেললে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৮। 

আসা যাওয়ার মিছিলে বাংলাদেশের লক্ষ্য তাড়া করাই তখন কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ১৩ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে বাংলাদেশ জয় নিশ্চিত করে। সোহানকে সহযোগিতা করেছেন রিশাদ হোসেন। ৯ বলে ১৪ রানে রিশাদ অপরাজিত ছিলেন।

রশিদ খান ২১ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশের বোলারদের তোপে আফগানিস্তানের ইনিংস সমৃদ্ধ হয়নি। পেসার তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন ২টি করে উইকেট দখল করেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তান খুব বেশিদূর যেতে পারেনি।

এদিন শুরুতেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন নাসুম আহমেদ। ইব্রাহিম জাদরানকে বোল্ড করেছেন এই অফ স্পিনার। সাজঘরে ফেরার আগে ১০ বলে ১৫ রান করেন তিনি। ব্যর্থ হন আরেক ওপেনার সাদিকুল্লাহ আতালও, করেন ১২ বলে ১০ রান।

এরপর দারউইস রাসুলি-মোহাম্মদ ইশাকরা দ্রুতই ফিরেন। এ দুজনের কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। তাতে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন আজমতউল্লাহ ওমরজাই ও রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ১৮ রান করে গুরবাজ আউট হলে ভাঙে বড় হতে থাকা পঞ্চম উইকেট জুটি। এরপর গুরবাজও ফিরেছেন ৪০ রানে।

যদিও শেষদিকে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তাসকিনকে ১৮তম ওভারে তিন ছক্কা হাঁকান তিনি। যদিও সেই ওভারেই আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। ২৫ বলে ৩৮ রান করেছেন তিনি। এছাড়া ১২ বলে অপরাজিত ১৭ রান করেন শরাফুদ্দিন আশরাফ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার