ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ছোট থেকেই দাঁতের যত্নের খুঁটিনাটি জানুন বাবা-মায়েরা

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:০৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:০৬:১১ অপরাহ্ন
ছোট থেকেই দাঁতের যত্নের খুঁটিনাটি জানুন বাবা-মায়েরা ফাইল ফটো
শিশুর দুধের দাঁত ওঠার পর থেকেই যত্ন নেওয়া জরুরি। আপনার সন্তানের দাঁত যাতে সুস্থ থাকে দীর্ঘ দিন, তার জন্য অভ্যাস শুরু করুন ছোট থেকেই। দাঁত পরিষ্কার রাখা (ব্রাশ এবং ফ্লসিংয়ের মাধ্যমে), নিয়মিত দন্ত্যচিকিৎসকের কাছে যাওয়া এবং পর্যাপ্ত ফ্লোরাইড পাচ্ছে কি না, তা নজরে রাখাই দাঁত সুস্থ রাখার প্রকৃষ্ট উপায় বলেই জানাচ্ছেন দন্ত চিকিৎসকেরা।

দুধের দাঁতের যত্ন: দুধের দাঁতের সময় থেকেই দাঁতের যত্নের দিকে খেয়াল রাখতে হবে। শিশুরা দুধ বা ফর্মুলা খেলে মুখের মধ্যে তার অবশেষ রয়ে যায়। সেখান থেকেই দাঁতের ক্ষয় শুরুর আশঙ্কা থেকে যায়। তাই খাওয়ানোর পরেই মুখ ধোয়ানোর অভ্যাস করতে হবে।

দাঁত উঠে গেলে কিছু খাওয়ার পরে অল্প করে জল খাওয়াতে হবে যাতে অবশেষ ধুয়ে যেতে পারে। শিশু আরও একটু বড় হলে ফিঙ্গার ব্রাশিং বা নরম, পরিষ্কার কাপড় দিয়ে দাঁত মাজানোর অভ্যাস করা জরুরি। কিছু খাওয়ার পরে ভাল করে কুলকুচি করার অভ্যাসও জরুরি।

স্থায়ী দাঁত ওঠার পরে বাড়তি সতর্কতা: স্থায়ী দাঁতে ক্যাভিটির মতো সমস্যায় বড়দের মতোই চিকিৎসার প্রয়োজন।দাঁত বেরোনোর সময়ে যাতে গড়ন ঠিক থাকে, তার জন্য সেই সময় থেকে বোতলে খাওয়ানো বন্ধ করা জরুরি। পাশাপাশি, আঙুল বা পেনসিল মুখে দেওয়ার মতো অভ্যাস শিশুর তৈরি হলে তা অবশ্যই ছাড়াতে হবে। শিশুর উপযোগী নরম ব্রাশ কিনে দিন। সকালে ও রাতে শোয়ার আগে দু’বেলা ব্রাশ করানোর অভ্যাস করাতে হবে।

মিষ্টিজাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়ানোর চেষ্টা করুন। চিনি দাঁতের জন‍্য একেবারেই ভাল নয়। দাঁত ক্ষয়ে যায়। চকোলেট বা মিষ্টি জাতীয় কিছু খেলে তার পরেই কুলকুচি করাতে হবে ভাল করে।

শিশুরা নিজে দাঁত মাজা শুরু করলে তা ঠিক ভাবে করছে কি না নজর রাখতে হবে বড় কাউকে। মাউথওয়াশ নয়, টুথপেস্টের ব্যবহার জরুরি।

ফ্লোরাইড জাতীয় মাজন ব্যবহার করাই ভাল। ১০ বছর বা তার বেশি বয়সের শিশুরা সাধারণত নিজেরাই ব্রাশ এবং ফ্লস করতে পারে। তাদের মনে রাখতে হবে, তারাও যেন দিনে দু’বার ২ মিনিট ধরে ব্রাশ করে এবং দিনে এক বার ফ্লস করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড