ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ঋষি কপূরের ‘অবৈধ সন্তান’ টুইঙ্কল খান্না!

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:০২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:০২:২০ অপরাহ্ন
ঋষি কপূরের ‘অবৈধ সন্তান’ টুইঙ্কল খান্না! ছবি- সংগৃহীত
ঋষি কপূরের ‘অবৈধ সন্তান’ টুইঙ্কল খান্না! একসময় অভিনেত্রীকে নাকি সকলে ঋষি-কন্যা ভাবতেন। এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের সামনে এই দাবিই করলেন টুইঙ্কল।

টুইঙ্কল জানান, একবার তাঁর জন্মদিন উপলক্ষে ঋষি কপূর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট দেখেই নেটাগরিকের ধারণা হয়েছিল, তিনি ঋষির ‘অবৈধ সন্তান’। টুইঙ্কল বলেছেন, “আমি আলিয়ার শ্বশুরের জন্য প্রায় কপূর পরিবারের অংশই হয়ে গিয়েছিলাম। তিনি (ঋষি) উদার মন নিয়ে লিখেছিলেন, ‘তুমি কি জানো, তুমি যখন তোমার মায়ের গর্ভে, তখন তোমার মাকে আমি গান শুনিয়েছিলাম।’ ওঁর এই পোস্ট দেখে সকলে ভেবেছিলেন আমি ওঁর অবৈধ কন্যা। তার পরে ওঁকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। শেষ পর্যন্ত পুরো বিষয়টা খোলসা করতে হয়েছিল ওঁকে।”

টুইঙ্কলের এই মন্তব্য শুনে অস্বস্তিতে পড়ে যান আলিয়া। টুইঙ্কল আরও খোঁচা দিয়ে বলেন, “আরে আমি তোমার ননদ নই। এটা পুরো ভুল বোঝাবুঝি হয়েছিল।” সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বরুণ ধবনও। তিনি মজা করে বলেন, “আলিয়া বুঝতে পারছে না, কী প্রতিক্রিয়া দেবে।”

কিন্তু আসল ঘটনা কী? ১৯৭৩ সালে ‘ববি’ ছবিতে অভিনয় করেছিলেন ঋষি কপূর ও টুইঙ্কলের মা ডিম্পল কপাডিয়া। সেই সময়ে ডিম্পলের গর্ভে টুইঙ্কল। তখনই সহ-অভিনেত্রীকে গান শুনিয়েছিলেন ঋষি। মানুষ ভুল বোঝায় ঋষি তখন স্পষ্ট করে লিখেছিলেন, “আসলে কিছু মানুষের সমস্যা রয়েছে। কাকাজি (রাজেশ খন্না) ও ডিম্পলের বিয়ে হয়ে গিয়েছিল। তখনও ‘ববি’ ছবির শুটিং শেষ হয়নি। আমরা যখন একটি গানের শুটিং করি, তখন ডিম্পল তিন মাসের অন্তঃসত্ত্বা। কাকাজি আর ডিম্পলের বিয়ে হয় ১৯৭৩-এর মার্চে। ছবিটা মুক্তি পেয়েছিল সেপ্টেম্বরে। আর টুইঙ্কল জন্মায় ডিসেম্বরে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা