ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

এলোপাথাড়ি কোপ, ভিড়ের মধ্যে ছুরি নিয়ে হামলা ব্রিটেনে, মৃত দুই!

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০১:৫৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০১:৫৭:৪৩ অপরাহ্ন
এলোপাথাড়ি কোপ, ভিড়ের মধ্যে ছুরি নিয়ে হামলা ব্রিটেনে, মৃত দুই! ছবি- সংগৃহীত
প্রকাশ্যে ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলার ঘটনা ঘটল ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে। সেই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অবস্থায় চিকিৎসাধীন আরও কয়েক জন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় সন্দেহভাজন আততায়ীকে গুলি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে ইহুদিদের একটি উপাসনালয়ের সামনে আচমকাই ভিড়ের মধ্যে এক আততায়ী ছুরি নিয়ে এলোপাথাড়ি চালাতে থাকেন। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে। খবর যায় গ্রেটার ম্যাঞ্চস্টার পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আততায়ীকে নিরস্ত্র করার চেষ্টা করে তারা। আততায়ী সন্দেহে এক জনকে গুলি করা হয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, হামলার ঘটনায় চার জন আহত হয়েছেন। তবে পরে জানানো হয়, চার জন নয়, পাঁচ জন আহত। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শুধু ছুরি নিয়েই আততায়ী হামলা চালিয়েছেন, না কি তাঁর সঙ্গে কোনও বিস্ফোরক ছিল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। বম্ব স্কোয়াডের সদস্যেরা ঘটনাস্থলে যান।

সাম্প্রতিক বছরগুলিতে এ হেন হামলার ঘটনার বার বার সাক্ষী থেকেছে ম্যাঞ্চেস্টার। বৃহস্পতিবারের ঘটনার নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, রাজা তৃতীয় চার্লস। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি ম্যাঞ্চেস্টারে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১