ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

এক কিংবদন্তির বিদায়- ​ মোঃ তাজুল ইসলাম

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:৪৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:৪৯:০৪ পূর্বাহ্ন
এক কিংবদন্তির বিদায়- ​ মোঃ তাজুল ইসলাম এক কিংবদন্তির বিদায়- ​ মোঃ তাজুল ইসলাম
এক কিংবদন্তির বিদায়-
                            মোঃ তাজুল ইসলাম

এক কিংবদন্তির বিদায়,
এক জ্ঞানতাপসের বিদায়,
এক আলোকবর্তিকার বিদায়,
এক দানবীরের বিদায়।
যাও বন্ধু, চিরবিদায়।

আজ শোকের মাতম এই চরাচরে,
হৃদয় বিদীর্ণ হাহাকার মানসপটে,
প্রিয়হারা কান্না আজ ঘরে ঘরে,
বুক চেরা বিলাপ বিহ্বল অশ্রুজলে,
হে প্রিয়, শুধু তুমি নেই বলে।

তব সুধা, মহত্ত্ব, তব দান
অনাগত প্রজন্ম গাহিবে গান।
তব প্রেরণায় দিয়ে মণপ্রাণ,
তব সরোবরে করিবে স্নান।
ধন্য তুমি, ধন্য তোমার মান।

প্রতিষ্ঠান করেছ স্তরে স্তরে,
অনেক প্রতিষ্ঠান শিক্ষাবিস্তারে,
হাসপাতালগুলো সেবার তরে,
জনসেবা করেছ জীবন ভরে,
চিকিৎসা সেবা দেশে বিদেশে।

তোমার প্রতিষ্ঠান কর্ম সেবা, 
সব রয়ে গেল শুধু তুমি হারা।
তোমার কি মৃত্যু হয়েছে! না না না--
নবজন্ম নিলে কীর্তির মধ্য দিয়া,
কীর্তিই দিবে তোমায় অমরতা।

এই মাটি গাছগাছালি ফুলপাখি
এই জনপদ গ্রামগঞ্জ অলিগলি,
শূণ্যতায় খুজবে তোমায় দিবানিশী।
আবার ফিরে ফিরে এসো তুমি
প্রেরণার বাতিঘরে আলো তুমি।

ডাঃ এ কে এম কামারুজ্জামান,
ধন্য বংশ, ধন্য পিতা হাছানুজ্জামান,
কুমিল্লা নাঙ্গলকোট এই রত্নের জন্মস্থান।
অমূল্য সৃষ্টি মহৎ কর্ম অশেষ অবদান,
যুগান্তরে গাইবে পৃথিবী তোমার জয়গান।




মোঃ তাজুল ইসলাম 
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ময়ূরা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা। 
মোবাইলঃ ০১৮৪৩২০৯৬৩০.

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়