ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন, নিরাপত্তা পরিদর্শনে আরএমপি কমিশনার

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:৪১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:৪১:২২ পূর্বাহ্ন
রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন, নিরাপত্তা পরিদর্শনে আরএমপি কমিশনার রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন, নিরাপত্তা পরিদর্শনে আরএমপি কমিশনার
রাজশাহী মহানগরীর মন্নুজান ঘাট, পুলিশ লাইন্স ঘাট ও আই-বাঁধ ঘাটে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন, এই কার্যক্রম সন্ধ্যা পেরিয়েও চলে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মন্নুজান ঘাটে উপস্থিত হয়ে প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে পুলিশ কমিশনার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকারি নির্দেশনার আলোকে আরএমপি প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে এবং ইউনিফর্মে, সাদা পোশাকে এবং সিআরটি ও ডিবি পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। কমিশনার সন্তোষ প্রকাশ করে জানান, রাজশাহী মহানগরীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রতিমা বিসর্জন উপলক্ষে মহানগরীর বিভিন্ন ঘাটে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ