ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের চিরবিদায় তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

উপস্থিতি স্বল্পতার কারণে রাবি শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৮:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৮:০৪:৩৫ অপরাহ্ন
উপস্থিতি স্বল্পতার কারণে রাবি শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত উপস্থিতি স্বল্পতার কারণে রাবি শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সালাউদ্দিন আম্মার আসন্ন সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। ক্লাসে ৪৫ শতাংশের নিচে উপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি ডিসকলেজিয়েট হয়েছেন। ফলে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না।

বিভাগ সূত্রে জানা গেছে, আজ সোমবার সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল। কিন্তু ক্লাসে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় আম্মার রেজিস্ট্রেশন করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে হলে তাকে ডিসকলেজিয়েট ঘোষণা করা হয় এবং তিনি পরীক্ষায় বসার অযোগ্য বলে বিবেচিত হন।

সালাউদ্দিন আম্মার, যিনি একাধারে সাবেক সমন্বয়ক এবং রাকসু নির্বাচনে জিএস প্রার্থী ছিলেন, তিনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে বিভাগে আবেদন করেছেন। বর্তমানে বিভাগ তার আবেদনটি বিবেচনা করছে।

উল্লেখ্য, এই সেমিস্টারে আম্মার ছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের আরও তিনজন শিক্ষার্থী একই কারণে ডিসকলেজিয়েট হয়েছেন। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি এবং একাডেমিক নিয়মানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে নতুন করে আলোচনা তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত