ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:২৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:২৫:৫৬ অপরাহ্ন
ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা বিজয়ী দশমী উপলক্ষে শতবর্ষী এতিহ্যবাহী দুর্গা মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে এই দুর্গা মেলা অনুষ্ঠিত হয়েছে। 

ফুলবাড়ী শহরের মধ্যস্থল দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পশ্চিম পাড়ে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এই ঐতিহ্যবাহী দুর্গামেলাটি বসেছিল।
বিজয়ী দশমী উপলক্ষে সকাল থেকেই প্রত্যেক মন্ডপে মন্ডপে দেবী দুর্গাকে বিদায় জানাতে পূজা অচনার পাশাপাশি নারীরা সিঁদু খেলা নিয়ে ব্যস্ত ছিলেন।

একই সময়ে প্রতীমা বিসর্জনকে ঘিরে দুপুর থেকেই সব বয়সী নারী ও পুরুষ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিল ঐতিহ্যবাহী এই দুর্গামেলা চত্বর।

ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত দুর্গামেলায় গিয়ে দেখা যায়, শাঁখা, সিঁদুর, চুড়ি, মালা ছাড়াও রামায়ণ, মহাভারতসহ হিন্দু ধর্মের নানা বিষয়ের ওপরে লেখা বই, শিশুদের খেলনা, মিষ্টান্ন, কসমেটিকস, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাহারি মুখোরোচক খাবার, মাটির তৈরি শোপিস ও বিভিন্ন প্রকার মৌসুমি ফলসহ হরেক রকমের পণ্যের পসরা নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এছাড়া মেলায় এসেছে ঘরের শোভাবর্ধনের নানা উপকরণ। এসব পণ্য কেনার জন্য দূরদূরান্ত থেকে ক্রেতারা মেলায় এসে ভিড় জমান।

মেলায় আসা উপজেলার শিবনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের শ্রী যোতিশ চন্দ্র রায় (৬৫) বলেন, ছোটবেলায় পিতার সাথে মেলায় আসতেন, এখন তিনি তার নাতি ও নাতনিকে নিয়ে এই মেলায় এসেছেন। অতিতে ফুলবাড়ী জমিদাররা বিজয়া দশমীর দিনে এই দুর্গামেলার আয়োজন করতেন। সেই থেকে এই মেলা নিজ নিয়মে চলে আসছে। এটি শতবর্ষী পুরনো এবং ঐতিহ্যবাহী মেলা হিসেবে সকলের কাছে পরিচিত। মেলায় আসলে দু’টি লাভ পাওয়া যায়। এরমধ্যে একটি হচ্ছে পৌর এলাকার প্রায় সব কয়টি দেবী দুর্গার প্রতীমা দর্শন আর মেলায় কিছু কেনাকাটা করা। এরমধ্যে গুড়ের জিলাপি থাকবেই।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনাতন ধর্মালম্বী কলেজ শিক্ষার্থী অমলী হেম্ব্রম (২৩), বলেন, সপ্তম শ্রেণিতে পড়া অবস্থা থেকেই বড়ভাইয়ের সাথে মেলায় আসা শুরু হয়েছে। তখন এখন প্রতি বছরই মেলায় আসা হয় তার। মেলায় এসে দেবী দুর্গা দর্শনসহ বাড়ীর জন্য গুড়ের জিলাপিসহ পছন্দের কেনাকাটা করা হয়।

মেলায় খেলনা টমটম বিক্রি করতে আসা নবাবগঞ্জের আসাদুল ইসলাম বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এই মেলায় টমটম বিক্রি করে আসছেন। আগে আসতেন পিতার সঙ্গে। পিতার মৃত্যুর পর তিনি এখন পিতার এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত, জ্যেষ্ঠ সহ-সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয় রাম প্রসাদ বলেন, শতবর্ষী পুরনো এই ঐতিহ্যবাহী মেলাটি বিজয়ী দশমীর প্রতীমা বিসর্জনের দিনে চিরাচরিত নিয়মে হয়ে আসছে। মেলাটিতে ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের এলাকার অন্তত দশ হাজারেও বেশি মানুষের সমাগম ঘটে থাকে। মেলায় সনাতন ধর্মালম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সব বয়সী নারী ও পুরুষদেরও ব্যাপক সমাগম ঘটে। মেলাটি ফুলবাড়ীর একটি ঐতিহ্য। একে ধরে রাখার দায়িত্ব সকলের।

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, শারদীয় দুর্গোৎসব শুরু থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) শেষদিন পর্যন্ত শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী দায়িত্ব পালন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা বিজয়ী দশমী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) আয়োজিত শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সার্বক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রয়েছে। তবে শারদীয় দুর্গোৎসব শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি