ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

জাতীয় নিরাপদ সড়ক দিবস: নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী পালন

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২১ অপরাহ্ন
জাতীয় নিরাপদ সড়ক দিবস: নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী পালন জাতীয় নিরাপদ সড়ক দিবস: নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী পালন
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারা মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার মহানগরীর লক্ষীপুর মোড়ে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয় ।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচীতে নিসচা’র সড়ক যোদ্ধাদের পাশাপাশি ট্রাফিক পুলিশগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা পথচারী ও যানবাহন চালকদের মধ্যে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌ. জিয়াউদ্দীন আহমেদ, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যনির্বাহী সদস্য সবুজ আলী, আজমিরা আক্তার পাপিয়া, সদস্য ডা: আরিফ হোসেন, শাহান, ইসতিয়াক, মিজান, সাগর, আঁখিমনি, মেরিনা, মাহি প্রমুখ।

বক্তারা রাজশাহী মহানগরীকে যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত করতে প্রশাসনের কাছে জোর দাবী জানান।

তাদের দাবীর মধ্যে উল্লেখযোগ্য হলো:
ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা।
গুরুত্বপূর্ণ স্থানে অভিজ্ঞ ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা।
ফুটপাথ জনগণের চলাচলের জন্য উপযোগী করা।


বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতার মাধ্যমে রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪